HNExpress ওয়েব ডেস্ক : শোনা যাচ্ছিল আগামী বছরই নাকি ১৫ বছরের ছোট প্রেমিক রহমান শলের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন সুস্মিতা। কিন্তু আপাতত সব জল্পনায় জল ঢেলে অভিনেত্রী নিজেই সে বিষয়ে মুখ খুললেন। আপাতত বিয়ের পরিকল্পনা নেই। জানিয়ে দিলেন সুস্মিতা সেন।
একটি ইন্স্টাগ্রাম পোস্টের মাধ্যমে সুস্মিতা জানান, আপাতত তিনি শরীর চর্চা নিয়েই ব্যস্ত, তাই এখন বিয়ের কোনও পরিকল্পনা নেই। যা রটছে তা পুরোটাই গুজব বলে উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী। তবে রহমান শলের সঙ্গে নিজের সম্পর্কের কথা বেশ মজার ছলে স্বীকারও করে নিয়েছেন। তিনি লিখছেন, ‘সবাই যখন ভাবছে যে আমি বিয়ে করতে চলেছি, তখন বলে রাখি, আমি শরীর চর্চা নিয়েই ব্যস্ত। তাই যে গুজব রটছে তার সবটাই মিথ্যা। তবে হ্যাঁ যদি কেউ বলেন আমি ‘রহম্যান্স’ করছি, সেটা ঠিক। সকলের উদ্দেশ্যে সত্যিটা জানিয়ে রাখলাম।’

![Samsung [CPS] IN](https://www.hnexpress.in/wp-content/uploads/2020/09/samsung_banner.jpg)
