বিশ্ব শান্তির প্রচারে আহমেদিয়া মুসলিম জামাত সংগঠন

কলকাতা জেলা দেশ রাজ্য

সপ্তর্ষি সিংহ, কলকাতা ঃ কলকাতার এক পাঁচতারা রেস্তোরাঁয় আহমেদিয়া মুসলিম জামাত সংগঠনের পক্ষ থেকে কলকাতায় তৃতীয় বর্ষে আয়োজিত হল বিশ্ব শান্তির উদ্দেশ্যে জাস্টিস ইন এ আনজাস্ট ওর্য়াল্ড বিষয়ে এক আলোচনা সভা। এই আলোচনায় উপস্হিত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও অধ্যাপক প্রদীপ কুমার ঘোষ, অধ্যাপিকা ডঃ জয়শ্রী দাসশর্মা, প্রাক্তন লেফট্যন্ট জেনারেল জামিরুদ্দিন শাহ,অল ইন্ডিয়া রেডিও এর প্রাক্তন সি.ই.ও জহর সরকার এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাফর আহমেদ। সাংবাদিক বৈঠকে সভাপতি জাফর আহমেদ জানান যে, এই সংগঠনটি কোন রাজনৈতিক দল নয়। কোন রাজনৈতিক দলের পৃষ্ঠপোশকতা করেনা। এটি একটি ধর্মীয় সংগঠন যার মূল উদ্দ্যেশ হল বিশ্বে শান্তি মূলক ধর্মীয় বানী প্রচার করা। আহমেদীয়া’র মূল কথা হল তারা বিশ্বাস করে রাম, আল্লাহ, যীশু এক ও অদ্বিতীয়।