সপ্তর্ষি সিংহ, কলকাতা ঃ ইন্ডিয়ান অ্যাকাডেমী অফ পেডিয়ার্ট্রিক বোর্ডের উদ্যোগে কলকাতার এক পাঁচতারা হোটেলে আয়োজিত হল নিউমোনিয়া ও পোলিও প্রতিষেধক বিষয়ে এক আলোচনা সভা। বিশেষঞ্জ চিকিৎসক দল এক সাংবাদিক বেঠকে এই বিষয়ে জানান যে, ২৪-৩০ এপ্রিল বিশ্ব ইমিউনিজেশন সপ্তাহ উপলক্ষ্যে এই বিষয়ে আলোচনাসভার আয়োজন। ভারতে এখন পোলিও নেই বললেই চলে তবে ডায়রিয়া,নিউমোনিয়া থেকে আমরা এখনও নিস্তার পায়নি। প্রতিষেধক এর অভাবে এখনও প্রতি ৬ সেকেন্ডে একজন শিশু মারা যায়। আলোচনায় এদিন উপস্হিত ছিলেন অ্যাকাডেমী অফ পেডিয়াট্রিকের সভাপতি চিকিৎসক অরুন মাঙ্গলিক,ডাঃ পল্লব চ্যাটার্জি ও ডাঃ জয়দ্বীপ চৌধুরি প্রমুখ।

![Samsung [CPS] IN](https://www.hnexpress.in/wp-content/uploads/2020/09/samsung_banner.jpg)
