HNExpress ওয়েব ডেস্ক : বিশাখাপত্তনম বিমানবন্দরে ছুরি হামলা জগনমোহন রেড্ডির উপর। দুষ্কৃতীদের হামলায় ছুরিকাহত হন তিনি। জানা গিয়েছে, `এই ঘটনায় তাঁর বাঁ কাঁধের নীচে আঘাত লেগেছে। এক পদযাত্রায় অংশ নেওয়ার পর হায়দরাবাদ ফিরছিলেন ওয়াইএসআর কংগ্রেস নেতা জগনমোহন রেড্ডি। বিমানবন্দরে লাউঞ্জে অপেক্ষার সময় তাঁর উপর হামলা করা হয় বলে অভিযোগ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভিআইপি লাউঞ্জে অপেক্ষা করছিলেন জগন রেড্ডি। সেই সময় সেলফির আবদার নিয়ে হাজির হয় শ্রীনিবাস নামে ওই ব্যক্তি। তবে তা খারিজ করে দেন ওয়াইএসআই কংগ্রেস নেতা। সেই সময়ই ছবি তোলার নাম করে ছুরি দিয়ে হামলা চালায় অভিযুক্ত। ঘটনায় হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে বিমানবন্দর পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

![Samsung [CPS] IN](https://www.hnexpress.in/wp-content/uploads/2020/09/samsung_banner.jpg)
