HNExpess সন্ত ঢালী, কোলকাতাঃ এত দিন গোটা বিশ্ব অনলাইন ব্যাবসায় অভ্যস্ত কিন্তু এবার ব্যাবসার মাত্রাকে একটু বাড়িয়ে অন্য মাত্রায় পৌছে দিতে তৈরি ‘কেমকো ইন্ডিয়া’ নামে অনলাইন অ্যাপ্ সংস্থা। গত ২৩শে সেপ্টেম্বর কোলকাতার প্রেস ক্লাবে হয়ে গেল তারই একটি সাংবাদিক বৈঠক।
বিষয়টি সবিস্তারে জানা যাক, ধরুন আপনি কোনো বৃহত্তর বা মাঝারি ধরনের ব্যাবসায়ী এবং ব্যাবসা সংক্রান্ত ছোটো বা ক্ষুদ্র সামগ্রীর জন্য অন্য সংস্থার উপরে নির্ভর করে থাকতে হয়, এবার সমাধান এখানেই শুধু মাত্র এই এপসে আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্টার করলেই কেল্লাফতে। রেজিস্টার করার জন্য লাগে ন্যূনতম ৩০০০ টাকা। বাকি কাজটা ওই সংস্থার উপর ছেড়ে দিন তারাই আপনার প্রয়োজন মেটাবে নিমেষে।
সংস্থার কর্নধার মনে করেন এই অ্যাপের মাধ্যমে গোটা বানিজ্য মহলের সঙ্গে ছোটো বড় সকল মানুষের সম্পর্ক দৃড় হবে।


![Samsung [CPS] IN](https://www.hnexpress.in/wp-content/uploads/2020/09/samsung_banner.jpg)
