HNExpress দীপক ঘোষ, কলকাতা : আজ বেলা দুটোর সময় বেঙ্গল কেমিক্যাল এর সামনে লরি চাপা পড়ে পিষ্ট হয়ে মৃত্যু হয় এক অজ্ঞাত পরিচয়ের ব্যাক্তি, বয়স ৫০। লরি ও লরির চালক কে ধরা যায়নি। সুত্রের খবর, ঘটনাস্থলেই মৃত্যু হয়ে তার। স্থানীয় সুত্রের খবর, মূলত এখানে ডিভাইডার ও টাফিক নিয়ন্ত্রণ না থাকার দরুন এই দূর্ঘটনা টি ঘটেছে। এলাকাবাসীর দীর্ঘ দিন এর দাবি ডিভাইডার ও টাফিক নিয়ন্ত্রণ এর উপর যেন প্রশাসন নজর দেন আর এই সমস্যার সমাধান করেন। রাজ আলি নামে সেই এলাকারই এক বাসিন্দা সংবাদ মাধ্যমকে জানালেন যে, এখানে আসল কথা বা সমস্যা হচ্ছে এমন একটি জনবহুল ও গুরুত্বপূর্ণ রাস্তায় কোন ডিভাইডার নেই, আর সাথে ট্রাফিক নিয়ন্ত্রণ কোনো সময় থাকে কোনো সময় থাকে না। এর ফলে বড় রকম দুর্ঘটনা ঘটতে পারে বলে বহুবার অভিযোগ জানানো হয়েছে, কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নেই। যার ফলস্বরূপ আজকের এই মারাত্মক দুর্ঘটনার শিকার হয়ে অকালে প্রাণ হাড়াতে হল বছর ৫০ এর এই বৃদ্ধটিকে। আর তাই সেই জন্য আমাদের আবারও দাবি ডিভাইডার ও ট্রাফিক নিয়ন্ত্রণ এর জন্য সুব্যবস্থা নেওয়া হোক দ্রুত। নইলে মাঝে মাঝেই এমন নির্মম দুর্ঘটনার কবলে পড়তে হবে এলাকাবাসি সহ সকল পথচারীদের। যদিও এতে প্রশাসনের কোনো হেল দোল নেই।

![Samsung [CPS] IN](https://www.hnexpress.in/wp-content/uploads/2020/09/samsung_banner.jpg)
