“বাংলা-ত্রিপুরা মৈত্রী উৎসব ২০১৮”- এর পক্ষ থেকে দেওয়া হল ‘সেরা পরিবার সম্মান ২০১৮’

কলকাতা জেলা বিনোদন

সুদীপ্ত ঘোষ, বারাসাত : ২৮ শে জানুয়ারি বিকেল ৩টে, বারাসাত বিদ্যাসাগর মঞ্চে অনুষ্ঠিত হল বাংলা-ত্রিপুরা মঞ্চ ও ভিশন অফ বেঙ্গল আয়োজিত “বাংলা-ত্রিপুরা মৈত্রী উৎসব ২০১৮” -এর পক্ষ থেকে ‘সেরা পরিবার সম্মান ২০১৮’। মঞ্চে উপস্থিত ছিলেন বারাসাত পৌরসভার পৌরপ্রধান সুনিল মুখার্জী, বিশিষ্ট সাংবাদিক অনীশ ঘোষ, সংগীত শিল্পী তিথি দেববর্মণ প্রমুখ। মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট অতিথিদের পুষ্প স্তবক দিয়ে ব্যাজ পরিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ ঘটে এবং তাদের মূল্যবান বক্তব্যের মধ্যদিয়ে পৌঁছে যাওয়া হয় অনুষ্ঠানের মূল পর্বে। শ্যাম সুন্দর জুয়েলার্স, সাহা টেক্সটাইল, আইনজীবী বিপ্লব রায়, আই.এম.এ -এর রাজ্য সভাপতি ডা: তপন বিশ্বাস, ফিলিপ্স ইন্ডিয়া পরিবার প্রমুখদের হাতে একে একে তুলে দেওয়া হয় ‘সেরা পরিবার সম্মান ২০১৮’। ঐদিন ‘সেরা পরিবার সম্মান ২০১৮’ -এর পাশাপাশি ‘মেগা ক্যুইজ ‘ ও ‘অঙ্কনে প্রতিভা অন্বেষণ’ থেকে সেরা দশজনকেও পুরস্কৃত করেন তারা। উদ্যোক্তাদের উদ্যোগে এবং নৃত্যমন্দিরম (শিলিগুড়ি), অভিশ্রী কালচারাল ফাউন্ডেশন (খড়দহ), রবিসুধা (ত্রিপুরা) -র সহযোগীতায় সান্ধ্যকালিন এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। কবিতাপাঠ -এ ছিলেন শ্রীতমা ঘোষ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রজ্ঞা পারমিতা।