বাংলার ৫ টি সহ রাজ্যসভার ৫৮ টি আসনের জন্য ভোটগ্রহণ ২৩ মার্চ

কলকাতা

সমীর দাস, কলকাতা : এ রাজ্যের পাঁচটি আসনে ভোট গ্রহণ এর দিন ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। এদিন কমিশন জানিয়েছে, ৫ ই মার্চ বিজ্ঞপ্তি জারি করা হবে। ১২ ই মার্চের মধ্যে মনোনয়ন জমা দিতে হবে। এরপর ১৩ ই মার্চ স্ক্রুটিনি এবং ১৫ই মার্চের মধ্যে মনোনয়ন প্রত্যাহার করা যাবে। ২৩ মার্চ, শুক্রবার ভোটগ্রহন হবে। ভোটগ্রহন সম্পন্ন হলে ওই দিন বিকেলেই গণনা ও ফলপ্রকাশ হবে।