HNExpress অরিজিত দে, কলকাতা : বাংলার সাংস্কৃতিক ও সামাজিক মূলধারাকে সাথে রেখে এফ বি বি বিগবাজার তাদের নতুন ব্র্যান্ড লঞ্চ এ এবারে জামাই ষষ্টিতে একটি অভিনব উপহার করবে তাদের যারা এই জামাই ষষ্টিতে শ্রেষ্ঠ জামাই এর খোঁজ প্রতিযোগীতায় শ্রেষ্ঠ হিসাবে বিবেচিত হবে। টলিউড অভিনেতা আবীর চট্টোপাধ্যায় এদিন জামাই জামাই ভাব প্রদর্শন করে ও নিজে পঞ্চবতারের সাজে উপস্থিত হন সংবাদমাধ্যম এর সামনে। তার সেই ঝিনচাক, জেজি, জাঙ্ক, জমজমাট এবং জমকালো অবতারের সাজে পরিবেশ হয়ে উঠেছিল অকল্পনীয় মনোরম। এদিন বিগবাজারের এফবিবি তরফ থেকে সংবাদমাধ্যমকে জানানো হয়ে যে, এবার বাংলা থেকে জামাইদের প্রতিটি সাজ ও চরিত্রের সাথে মিলিয়ে পোষাকের সম্ভার নিজে হাজির তারা। তাদের বক্তব্য, বাংলার জামাইদের এবছর শ্রেষ্ঠ জামাই হিসাবে মনোনীত করে প্রচুর পুরস্কারে পুরস্কৃত করা হবে। এছাড়াও এই জামাই ষষ্ঠীতে এফ বি বি তাদের সাজ পোশাকের ওপর আনছে এক অভূতপূর্ব সব লোভনীয় অফার। সেখানে ক্রেতা যদি ২৫০০ টাকার কোনো জিনিস কেনে তাহলে সে ১০০০ টাকার ক্যাশ ব্যাক পাবে।

![Samsung [CPS] IN](https://www.hnexpress.in/wp-content/uploads/2020/09/samsung_banner.jpg)
