HNExpress বিশেষ প্রতিনিধি : উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে প্রবল নিম্নচাপের জেরে বৃষ্টি ক্রমেই বাড়বে বলে জানাল হাওয়া অফিস ৷ গতকাল সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে ৷ এই বৃষ্টির দাপট আরও বাড়বে বলেই সতর্ক করল আলিপুর হাওয়া অফিস৷
হাওয়া অফিস জানিয়েছে, ঘণ্টায় ৪৫-৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে৷ পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে ঝোড়ো হাওয়ার দাপট ঘণ্টায় ৬৫ কিমি বেগেও উঠতে পারে সতর্ক করা হয়েছে ৷ দিঘা, মন্দামণি-সহ উপকূলে পর্যটকদের সতর্ক করা হচ্ছে উপকূল এলাকা ছেড়ে দূরে থাকতে৷
সমুদ্র উত্তাল থাকায় পর্যটকদের সমুদ্রের কাছে যেতেও নিষেধ করা হচ্ছে ৷ হাওয়া অফিস জানিয়েছে, এই প্রবল ঝড়-জল চলবে আজ রবিবার দুপুর পর্যন্ত৷

![Samsung [CPS] IN](https://www.hnexpress.in/wp-content/uploads/2020/09/samsung_banner.jpg)
