বাংলাদেশের ত্রিদেশীয় টাটা স্টিলীয়াম কাপ বিজয়ী

বাংলাদেশের ত্রিদেশীয় টাটা স্টিলীয়াম কাপ বিজয়ী

খেলাধুলো

সপ্তর্ষি সিংহ, কলকাতা ঃ টাটা স্টিল ও লায়ন্স ক্লাবের যৌথ উদ্যোগে গত ২৬ এপ্রিল শুরু হয়েছিল ত্রিদেশীয় টাটা স্টিলীয়াম কাপ। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ফর ফিজিক্যাল চ্যালেঞ্জের সহায়তায় ভারত, বাংলাদেশ ও নেপালের প্রতিবন্ধী ক্রিকেট দল এই প্রতিযোগিতায় অংশ নেয়। আন্তর্জাতিক ত্রিদেশীয় প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হল গত রবিবার ২৯শে এপ্রিল ইস্টার্ন রেলওয়ে গ্রাউন্ডে। টি২০ ত্রিদেশীয় প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত বনাম বাংলাদেশ। টসে জিতে ভারতীয় দল প্রথমে ব্যাট করে ১৩০ রান তোলে। জয়ের লক্ষ্যে জবাবে বাংলাদেশ ব্যাট করতে নেমে ১৯ ওভারে জয়লাভ করে। ছয় উইকেটে ভারত কে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের কাপ জিতে নেয়। উইনার্স দলের হাতে ৩০ হাজার টাকা ও রানার্স দলের হাতে ২০ হাজার টাকা তুলে দেওয়া হয়। ম্যাচে পুরস্কার দেওয়ার জন্য, বেস্ট উইকেটকিপার হিসেবে বেছে নেওয়া হয় জিত ভৌমিক, বেস্ট ফিল্ডার শুভ্র জোয়ারদার, বেস্ট বোলার মহঃ মোশারফ ও ম্যান অফ দ্যা সিরিজ এস কে কাজল।