বসিরহাটের দলত্যাগী তৃণমূল কর্মীরা এখন বিজেপি -তে

জেলা

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট : রবিবার বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার বসিরহাট ১ নম্বর পূর্ব মন্ডল কমিটির উদ্যোগে আয়োজন করা হয়েছিল এক কর্মী সভা। বসিরহাট পিফা গ্রামে অনুষ্ঠিত হয় বিজেপির এই সভা। পঞ্চায়েত ভোটের আগে কর্মীদের সঙ্গবদ্ধ করতে এই সভার আয়োজন করা হয়েছিল এদিন। সভায় উপস্থিত ছিলেন বিজেপির জেলা সংগঠনের সহ সভাপতি শ্রীনিবাস দাস, উত্তম পাল, সম্পাদক সুভাষ চৌধুরী সহ স্থানীয় বিজেপি নেতারা। পঞ্চায়েত ভোটে প্রতিটি বুথে জোর দিতে হবে বলে কর্মীদের পরামর্শ দেন বিজেপি নেতারা। এদিনের সভা থেকে বিজেপিতে যোগ দেন পিফা পঞ্চায়েতের শ্বেতপুর গ্রামের বাসিন্দা আবদুল্লা মোল্লা, মোস্তফা মোল্লার নেতৃত্বে বেশ কিছু দলত্যাগী তৃণমুল কর্মী। তৃণমুল কর্মীদের হাতে দলের পতাকা তুলে দেন বিজেপির বসিরহাট জেলার সহ সভাপতি শ্রীনিবাস দাস। বিজেপিতে যোগ দিয়ে তৃণমুলের কাজে ক্ষোভ উগরে দেন দলত্যাগী তৃণমুল কর্মীরা।