HNExpress, জয়ন্ত রায়, দিল্লি : মঙ্গলবার দিল্লির বিজেপির সদর-দপ্তরে আনুষ্ঠানিক ভাবে যোগদান করলেন অভিনেতা সানি দেওল। পীযূষ গোয়েল এবং প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন যৌথভাবে স্বাগত জানালেন ‘অভিনেতাকে ‘।
সানি দেওলের বিজেপিতে যোগদান দেশবাসীর মনে একটি আলোড়নের সৃষ্টি করেছে , কারণ হিন্দি চলচ্চিত্রের ‘বর্ডার সিনেমার ‘ বীর সৈনিকের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিলো সানিকে, সেই বীর সেনা রূপে দেশবাসী সানির থেকে দেশের জন্য কিছু করার আশা করছেন। অভিনেতা জানিয়েছেন যে বিজেপির সাথে তাদের পরিবারে যোগাযোগ তার বাবার সময় থেকেই , তিনি আরও বলেছেন প্রধানমন্ত্রীর মোদীজির দেশপ্রেম আর দেশবাসীর প্রতি এতো কিছু করার পদ্ধতি তাকে আকর্ষণ করেছে, তাই তিনি নিজেও দেশের জন্য কিছু করতে চান ।
তৃতীয় দফায় ভোট গ্রহণের ঠিক মুহূর্তে সানির যোগদান রাজনৈতিক মহলে একটা জল্পনার সৃষ্টি করেছে। বিজেপি সূত্রে শোনাযাচ্ছে পঞ্জাবের গুরদাসপুর থেকে বিজেপির টিকিটে ভোটে দাঁড়াতে পারেন তিনি।এই কেন্দ্র থেকে ২০১৪ সালেও জিতেছিলেন অভিনেতা বিনোদ খন্না। শুরুতে শোনা গিয়েছিল বিনোদ খন্নার ছেলে অক্ষয় অথবা স্ত্রী কবিতা খন্নাকে এই কেন্দ্রের টিকিট দেওয়া হবে। দেশবাসী গভীর আগ্রহে তাকিয়ে থাকবে এই অভিনেতার , নেতা হয়ে ওঠার পথের দিকে।
Shri @iamsunnydeol joins Bharatiya Janata Party in New Delhi. #AayegaToModiHi pic.twitter.com/MmWuwJELCS
— BJP (@BJP4India) April 23, 2019

![Samsung [CPS] IN](https://www.hnexpress.in/wp-content/uploads/2020/09/samsung_banner.jpg)
