বন্ধ হয়ে যাচ্ছে রাজ্যের সব সিনেমা হল

কলকাতা রাজ্য

HNExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা : বাংলা ফিল্ম ইণ্ডাস্ট্রী তে কালো মেঘ ঘনিয়ে আসছে। সিনেমার ডিস্ট্রিবিউটররা খরচ না বাড়লে থেকে রাজ্যের সব সিনেমা হল বন্ধ হয়ে যেতে পারে। এমনই ইঙ্গিত দিয়েছে ইস্টার্ন ইণ্ডিয়া মোশন পিকচার অ্যাসোসিয়েশন (ইম্পা) কর্তৃপক্ষ। এক সাংবাদিক সম্মেলন করে ইম্পা কর্তৃপক্ষ বলেন, “দীর্ঘদিন ধরে একটা টিকিট পিছু হল মালিক রক্ষণাবক্ষেণের জন্য পেয়ে থাকেন ক্ষেত্র বিশেষে ২ টাকা, ২.৫০ টাকা বা ৩ টাকা। তাই আমরা রাজ্যের সমস্ত সিনেমা ডিস্ট্রিবিউটরদের কাছে অনুরোধ জানিয়েছিলাম, রক্ষণাবক্ষেণ খরচ ২ টাকাটা বাড়িয়ে ৩ টাকা করা হোক, ২.৫০ টাকাটা বাড়িয়ে ৫ টাকা এবং ৩ টাকাটা বাড়িয়ে ১০ টাকা করা হোক। কিন্তু সিনেমা হল মালিকদের এই কথায় কর্ণপাত করছেন না কেউই। এমতাবস্থায় কোনো সিনেমা হল মালিকই আর হল চালাতে চাইছেননা ।বর্তমান সময়ে এই টাকায় আর সিনেমা হল রক্ষণাবক্ষেণ করা সম্ভব নয়। এই বিষয়ে আগে রাজ্য সরকার কে জানানো হয়েছিল  কিন্তু এ বিষয়ে ওঁনারা কোনও প্রতিক্রিয়া দেখান নি। তিনি আরো বলেন এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের বাইরে। যিনি এই বিষয়গুলো দেখেন সেই মন্ত্রী অরূপ বিশ্বাসও বর্তমানে কলকাতায় নেই। ২৮ সেপ্টেম্বর থেকে সমস্ত হল বন্ধ করার কথা বললেও আমরা কেউই হল বন্ধ করার পক্ষে নেই। শুধু রক্ষণাবক্ষেণের খরচটা আমাদের একটু বাড়িয়ে দেওয়া হোক।”

প্রসঙ্গতঃ বলা যায় যখন কোনো মাঝারি মানের হলে দর্শক ৫০ টাকা টিকিট কেটে হলে ঢোকেন, প্রোডিউসর পান ৪৫ টাকা, জি এস টি বাবদ সরকার পায় ৮.১০ টাকা, এই নিয়ে হয় ৫৩.১০ টাকা। কিন্তু ৩.১০ টাকা ছাড় থাকায় দর্শকদের কাছ থেকে নেওয়া হয় ৫০ টাকা। প্রোডিউসররা যে ৪৫ টাকা পান এতদিন সেখান থেকেই শুধুমাত্র পাখা যুক্ত হল রক্ষণাবক্ষেণের জন্য পেত ২ টাকা, পাখা ও ব্লোয়ার যুক্ত হল পেত ২.৫০ টাকা ও ও বাতানুকূল হলগুলো পেত মাত্র ৩ টাকা করে। ইম্পা কর্তৃপক্ষ রক্ষণাবক্ষেণের এই খরচগুলো একটু বাড়িয়ে ৩ টাকা ৫ টাকা ও ১০ টাকা করার অনুরোধ রেখেছিল, যা রাজ্যের কোনো ফিল্ম ডিস্ট্রিবিউটররাই মানতে চাইছেন না। ফিল্ম ডিস্ট্রিবিউটররা তাদের দাবীতে অনঢ় থাকলে আগামী ৫ অক্টোবর বন্ধ হচ্ছে রাজ্যের সমস্ত সিনেমা হল। আর যদি ফিল্ম ডিস্ট্রিবিউটররা ইম্পা-র দাবী মেনে নেন, তাহলে বাড়তে চলেছে সিনেমার টিকিটের দাম।