সপ্তর্ষি সিংহ, কলকাতা ঃ ক্রিকেট এই দেশের মানুষের কাছে শুধু খেলা নয় এক আবেগ। সময়ের সাথে উঠে এসেছে একাধিক কিংবদন্তি ক্রিকেটার। পুরুষদের পাশাপাশি মহিলা সফল ক্রিকেটার হিসাবে শীর্ষে থাকা ঝুলন গোস্বামী। নববর্ষের দ্বিতীয় দিনে শহরে বনিকসভার উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে সংবর্ধিত করা হল দেশের প্রাক্তন ক্রিকেটার ও স্বনামধন্য ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকর এবং বর্তমানে সফলতম মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীকে। বৈশাখী আড্ডায় এই অবাঙ্গালী কিংবদন্তী ধারাভাষ্যকারের কন্ঠে গানের জাদুতে অন্য রুপে পাওয়া গেল। অনুষ্ঠানে উপস্হিত ছিলেন এআইএফএফ এর ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্ত ও বেঙ্গল চেম্বার সভাপতি সিএস ঘোষ।

![Samsung [CPS] IN](https://www.hnexpress.in/wp-content/uploads/2020/09/samsung_banner.jpg)
