গঙ্গার বুকে ফ্লোটেলে এবার ‘ভ্যালেন্টাইন’স ডে স্পেশ্যাল’ এক রোমান্টিক মোমেন্ট

কলকাতা বিনোদন

 অরিজিত দে,কলকাতা : কথায় আছে বাঙালীর বারো মাসে তেরো পার্বণ, এখন সেই তেরো পার্বনের সাথে যুক্ত হয়েছে ভ্যালেন্টাই ডে, মানে  “ভালবাসা দিবস”। আর এই ভালবাসা এখন শুধুই প্রেমিক-প্রেমিকার মধ্যেই সীমাবদ্ধ নেই, স্ব্পরিবারেও পালন করছে ভালবাসা দিবস। আর তাদের কথাই মাথায় রেখে আলো-আঁধারে ঘেরা গঙ্গাবক্ষে হালকা ঠান্ডা পরিবেশে মন মাতানো মেনুর সাথে ‘ভ্যালেন্টাইন’স ডে স্পেশ্যাল’ রোমান্টিক মোমেণ্টে  ক্যাংডেল লাইট ডিনারের আয়োজন করেছে ‘ফ্লোটেল’। তাই শুধু কাপলস নয়, স্ব্পরিবারে স্ববান্ধবে ভ্যালেন্টাইন ডে পালন করতে চলে আসুন গঙ্গার ওপরে ‘ফ্লোটেলের’ ব্রীজ রেস্টুরেন্টে ।

তাই খাদ্যরসিক বাঙালীর কথা মাথায় রেখে ১৪ই ফেব্রুয়ারি গোলাপ হাতে প্রেম নিবেদনের পাশাপাশি থাকছে প্রতি বছরের মত এ বছরও ফ্লোটেল আয়োজিত নানা স্বাদের নানা রকমের রসনা তৃপ্তির আয়োজন। ফ্লোটেলের এক্সিকিউটিভ শেফ প্রশান্ত সী -এর অসাধারণ এক্সপিরিমেণ্ট সহ থাকছে “লাভ অ্যাট ফার্স্টসাইট”, “ফল ইন লাভ”, “লিপ লক”, “লাভার্স প্যারাডাইস”, “লাভ ইউ ক্রেজি”, লাভ ফর এভার”, ডোন্ট ব্রেক মাই হার্ট”, “আই মিস ইউ”, “লাভ ইস ব্লাইন্ড” ইত্যাদি। এর সাথে থাকছে ১৩৯৯ টাকায় (ট্যাক্স বাদে)বাফেট লাঞ্চ বা ক্যান্ডেল লাইট ডিনার। যার মেনুতে থাকছে ২ রকমের স্যুপ, ৪ রকমের স্টারটার, চিকেন, মটন, মাছ ও প্রন। এর সাথে থাকবে ২ রকমের ডাল, ২ রকমের রাইস, অ্যাসরটেড ইন্ডিয়ান ব্রেড, পাস্তা ও ৮ রকমের বিশেষ ডেসার্ট’। আরো থাকছে ২৫০০ টাকায় (ট্যাক্স বাদে) “লাভ ফর এভার ৩”।এখানের বিশেষত্ব হল ডেকে বসে ডিজে-র তালে দুলতে দুলতে হালকা চালে প্লেট হাতে খাওয়াদাওয়া। মেনুতে থাকছে ৪ রকমের স্টার্টার, ১ রকমের স্যুপ, ৩ রকমের সাল্যাড, ২ রকমের ভেজ মেইন কোর্স, ২ধরনের নন ভেজ মেইন কোর্স, ১ ধরনের রাইস, ব্রেড ডাল ও ৩ রকমের ডেসার্ট। যদিও ফ্লোটেল খোলা থাকে ২৪ ঘন্টা কিন্তু এই ১৪ই ফেব্রুয়ারির রসনাতৃপ্তির জন্য নির্ধারিত সময় হল রাত ৮টা থেকে ১১টা অব্দি। দুপুরে থাকছে লাঞ্চের জমাটি আসর। যদি এই ভালোবাসা দিবস পালন করতে নিজের প্রিয় বান্ধবী বা কাছের মানুষের মন জয়ে করতে কোনও স্পেশ্যাল গিফট কিছু দিতেই চান, তাহলে অবশ্যই চলে আসুন গঙ্গার বুকে “ফ্লোটেলে”। যেখানে রসনাতৃপ্তির অভিনব সম্ভার নিয়ে আসছেন ফ্লোটেলের এক্সিকিউটিভ শেফ প্রশান্ত সী। অনুষ্ঠানের প্রচারে থাকছে লাইমলাইট।