HNExpress রাজীব দাস, কলকাতা : ১০ টিরও বেশি চ্যানেল কেনাবেচা নিয়ে ফেমা অ্যাক্ট মামলা বা বিদেশি মুদ্রা লঙ্ঘন মামলায় শিল্পপতি পবন রুইয়াকে তলব করল ইডি। ২৯ জানুয়ারি মঙ্গলবার দুপুর ১২ টা থেকে সল্টলেকে ইডির সদর দফতরে চলছে জিজ্ঞাসাবাদ। তার বিরুদ্ধে একাধিক চ্যানেল কেনা-বেচার সঙ্গে তিনি যুক্ত থাকার অভিযোগ উঠেছে। এমনকি সে সময় তার বিরুদ্ধে বেআইনি অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। এই সকল তথ্য নিয়েই মঙ্গলবার ইডি দফতরে তাকে আসতে বলা হয়েছিল। এদিন দুপুর ১২টা নাগাদ পবন রুইয়া ইডি দফতরে হাজিরা দেন। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তদন্তকারী আধিকারিকদের প্রাথমিক অনুমান, নির্ধারিত টাকা থেকে অনেক বেশি মূল্যে এই চ্যানেলগুলি কেনাবেচা হয়েছে। তবে এর পেছনে আর কারা জড়িত সেই মূলত সেই বিষয়েই এদিন ইডি-র তরফে জিজ্ঞাসাবাদ করা হবে। এর পাশাপাশি আজ পবন রুইয়াকে ডানলপ ও জেশপ কান্ড নিয়েও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে।

![Samsung [CPS] IN](https://www.hnexpress.in/wp-content/uploads/2020/09/samsung_banner.jpg)
