‘প্রগতির’ সাংস্কৃতিক অনুষ্ঠান

বিনোদন

HNExpress দীপক ঘোষ, কলকাতা : গত ২৯ শে জুলাই প্রগতির উদ্যোগে শোভাবাজার নাট মন্দির প্রাঙ্গনে এক সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়। সেদিন এর উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মুল বিষয় ছিলো সঙ্গীত ও আবৃত্তি। অনুষ্ঠানের প্রথমে যে সমস্ত সঙ্গীত শিল্পীরা তাঁদের সুরেলা কণ্ঠে সঙ্গীত পরিবেশন করেন তারা হলেন অব্যয় চট্টোপাধ্যায়, দেবব্রত ব্যানার্জী, সুব্রত রায়, আশীষ দাস গুপ্ত, শ্যামলী মজুমদার, বনানী রুদ্র , শ্রী রঞ্জনি বন্দোপাধ্যায়, ডোনা ভট্টাচার্য, শাশ্বত ব্যানার্জী, বাংলাদেশ থেকে আগত সামসুল হুদা প্রমুখ। তারপর যারা তাদের নিপুণ কন্ঠে যে সমস্ত আবৃত্তি শিল্পীরা আবৃত্তি পরিবেশন করেন তারা হলেন দেবশ্রী পাঠক, রঙ রথ, ও ছোট্ট শিশু শিল্পীরা। সেদিনের সমগ্র অনুষ্ঠান টির সঞ্চালনা করেন চৈতালি মল্লিক। যারা উক্ত অনুষ্ঠান টিতে শিল্পীদের সাথে বাদ্য যন্ত্রে সাহায্য করেছেন তারা হলেন সুবীর দত্ত, বৈদ্য নাথ দত্ত, অজিত ভদ্র , অনিমেষ ভৌমিক, অসিত কুণ্ডু প্রমুখ। সমগ্ৰ অনুষ্ঠান টির পরিকল্পনায় ছিলেন প্রগতির কর্ণধার শৈবাল চ্যাটার্জী ও শোভন ব্যানার্জী। যে সমস্ত শিল্পীরা সেদিন অনুষ্ঠান এ অংশ গ্রহন করেন তাদের প্রত্যেক কেই প্রগতির পক্ষ থেকে মোমেন্টটো দিয়ে সংবর্ধনা জানানো হয়। সেদিনের বর্ষার উজ্জ্বল সন্ধ্যাটি শোভা বাজার রাজ বাড়িতে উপস্থিত দর্শকদের উপস্থিটি ছিলো চোখে পড়ার মতো।