
অলোক আচার্য, নববারাকপুর : প্রকাশ্য দিবালোকে মঙ্গলবার সকালে শিয়ালদহ – বারাসতগামী আপ লোকাল ট্রেনে একজন প্রৌঢ় রেলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। নিউব্যারাকপুর মাংস কাটার গলির সামনে এই ঘটনাটি ঘটেছে। ট্রেনে কাটা পড়ায় দেহটির ধড় ও মুন্ড আলাদা হয়ে যায়। এলাকার বাসিন্দারা জানান, মৃত ব্যক্তির ডাকনাম কালু, আসল নাম – অনিল রায় (৪৫)। নিউব্যারাকপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের বাসিন্দা এই মৃত ব্যক্তির বাড়ি শঙ্করপুকুর পাড়ে। দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। পারিবারিক অশান্তির জেরে এই আত্মহত্যা বলে মনে করছেন এলাকাবাসী। তাদের থেকেই জানা গেছে যে, কালু পেশায় রেলকর্মী। আগে ৭ নং রেলগেটে গেটম্যানের কাজ করত। এখন বারাসতে কাজ করছিল। স্ত্রী ও একটি কন্যা রয়েছে তার। কাটা পড়ার পর বিকৃত দেহকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে বারাসত জিআরপি আসে, মৃতদেহ নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য।

![Samsung [CPS] IN](https://www.hnexpress.in/wp-content/uploads/2020/09/samsung_banner.jpg)
