HNExpress ওয়েব ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষার অবসান। ইতালির লেক কোমোতে দু’দিন ধরে চলেছে বিয়ের অনুষ্ঠান। ১৪ নভেম্বর কোঙ্কনি রীতিতে এবং ১৫ নভেম্বর সিন্ধি পাঞ্জাবি রীতিতে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয় রণবীর-দীপিকার। কোঙ্কনি রীতিতে বিয়ের অনুষ্ঠানে রণবীরের পরনে ছিল সাদা পাঞ্জাবি ও ধুতি। দীপিকার পরনে ছিল সোনালি রঙের শাড়ি। দ্বিতীয় ছবিতে রণবীরকে দেখা যাচ্ছে লাল শেরওয়ানি ও মাথা লাল পাগড়ি পরতে। দীপিকাকে দেখা যাচ্ছে লাল লেহেঙ্গা পরতে। দুটি অনুষ্ঠানেই সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা পোশাক পরেছিলেন দীপবীর।
বলিউডের সেলেব কাপলের ছবি যাতে কোনওভাবেই ভাইরাল না হয়ে যায় তাই কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছিল৷ দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর এই প্রথম বিয়ের ছবি নিজেরা শেয়ার করলেন নবদম্পতি। নব-দম্পতির এই ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। সন্ধ্যা ৬ থেকে ৭টার মধ্যে অফিসিয়ালি ‘দীপবীর’ এ তরফে এই ছবি প্রকাশ করার কথা থাকলেও ভারতীয় সময় রাত ৮.১০ মিনিটে তা প্রকাশ্যে আনা হয়। দীপিকা ও রণবীর দুজনের সোশ্যাল সাইট থেকে একই রকমের দুটি ছবি পোস্ট করা হয়। বিয়ের পরই সোশ্যাল মিডিয়ায় নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছে বলিউডের একটা বড় অংশ। শোনা যাচ্ছে নিজেদের বিয়ের অনুষ্ঠানের নাকি বিমা করিয়েছেন এই জুটি। যা এক কথায় অভিনব। বলি ইন্ডাস্ট্রিতে বিয়ের ইনসিওরেন্স আর কোনও জুটি করিয়েছেন কিনা, তা মনে করতে পারছেন না অনেকেই।

![Samsung [CPS] IN](https://www.hnexpress.in/wp-content/uploads/2020/09/samsung_banner.jpg)
