HNExpress ওয়েব ডেস্ক : শাহরুখের নতুন ছবি ‘জিরো’-র দুটো পোস্টার প্রকাশিত হল। প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই পোস্টার। প্রথম পোস্টারে শাহরুখকে দেখা যাচ্ছে অনুষ্কার সঙ্গে। অনুষ্কা বসে রয়েছেন হুইলচেয়ারে। আর তার পাশে প্রাণবন্ত শাহরুখ। দ্বিতীয় পোস্টারটিতে দেখা যাচ্ছে গ্ল্যামারাস ক্যাটরিনাকে। শাহরুখকে ছুঁয়ে আছে সে। তবে আসল চমক দিচ্ছেন শাহরুখ। জানা গিয়েছে, ছবিতে শাহরুখ বামন এবং তাঁর চরিত্রের নাম বাবুয়া।

![Samsung [CPS] IN](https://www.hnexpress.in/wp-content/uploads/2020/09/samsung_banner.jpg)
