HNExpress মো: মনিরুজ্জামান, আমডাঙ্গা : গত ২৫শে আগস্ট ২০১৯ ‘কলরব এডুকেশনাল অ্যান্ড কালচারাল সোসাইটি’র উদ্যোগে আমডাঙ্গার এক শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হল ‘কলরব’ সাহিত্য সম্ভার ২০১৯। প্রকাশ ও কৃতি ছাত্রছাত্রীদের এদিন সম্বর্ধনা তৎসহ ‘কলরব সাহিত্য সম্মান ২০১৯’ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হলো।
এদিনের এই বর্ণময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমডাঙ্গা বিধানসভার মাননীয় বিধায়ক জনাব রফিকুর রহমান , নহাটা কলেজের অধ্যাপক ড. শেখ কামালউদ্দীন , রামপুর হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক আবুল কালাম , রাহানা সিনিয়র মাদ্রাসার সহ প্রধান শিক্ষক নুরুল হক , সিরাত এডুকেশনাল ট্রাস্টের রাজ্য সম্পাদক জনাব আবু সিদ্দিক খান, বেডসের রাজ্য সভাপতি আমিনুল ইসলাম সাহেব সহ অন্যান্যরা।জানা গিয়েছে এলাকার বিধায়ক রফিকুর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ছাত্রছাত্রীদের সাহিত্যচর্চার উপর গুরুত্ব দিতে বলেন। অনেকেই আজকের দিনে সাহিত্য চর্চার গুরুত্ব ও ছাত্রছাত্রীদের উৎসাহ দানের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছিল। এর পাশাপাশি একজন কবিকে ‘কলরব’ সাহিত্য সম্মান ২০১৯’ প্রদান করা হয়। এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শিক্ষক রেজাউল হক সাহেব ও সঞ্চালনার দায়িত্ব সামলান শিক্ষক সম্রাট মৈত্র মহাশয়।সোসাইটির সম্পাদক মোঃ রফিউল্লাহ বলেন, ‘গত বছরের মত এবারও আমরা এই কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনার আয়োজন করেছি। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক মিলিয়ে মোট ৬৫জন কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ‘কলরব সাহিত্য সম্ভার ২০১৯’ এই প্রথম ISBN সহ প্রকাশিত হচ্ছে। কলরব ইতিমধ্যে জনমানসে একটি আলাদা স্বত্বাও তৈরি করতে পেরেছে। নিজের মত করে নিজের ছন্দেই কলরব আগামী দিনে এগিয়ে যাবে।
কবি মহঃ নিজামউদ্দিন সাহেবকে কলরব সাহিত্য সম্মান ২০১৯ দিতে পেরে আমরা গর্বিত দাবি সম্পাদকের।’ সোসাইটির পরিচালনায় ‘পাঠযাপন’ নামে একটি গ্রন্থাগারও রয়েছে। সব কিছুই একটি সুরুচিপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সম্পন্ন করা হয় যেখানে আবৃত্তি, নৃত্য পরিবেশন, নাটক সব কিছুই ছিল চোখে পড়ার মতো।
সকলের সহযোগিতা থাকলেভবিষ্যতে আরো ভালো কিছু করতে চায় এই সোসাইটি।


![Samsung [CPS] IN](https://www.hnexpress.in/wp-content/uploads/2020/09/samsung_banner.jpg)
