HNExpress অরিজিত্ দে, কলকাতা : F3 ইনকরপোরেশন -র মিস্টার কে. কে. চ্যাটার্জী ও মৃগণয়নি -র রাজশ্রী দাস এর যৌথ উদ্যোগে এবং HN Express এর বিশেষ সহযোগিতায়, সমগ্র উত্তর ও দক্ষিণ কলকাতা এবং সল্টলেকের অধিকাংশ অংশ জুড়ে, দুর্গা পূজার শুরুতেই এক বিশাল পুজো পরিক্রমার আয়োজন করা হয়।
এই যৌথ প্রয়াস এবার তৃতীয় বর্ষে পদার্পণ করলো। পূজা পরিক্রমার সমাপ্তিতে ‘মৃগণয়নি উমা সম্মান ১৮’ পুরস্কার তুলে দেওয়া হয় শ্রেষ্ঠদের হাতে। যে সমস্ত পুজো প্যান্ডেল উমা সম্মান১৮ -র সেরার সেরা নির্বাচিত হয়, তাদের নাম গুলি হলো :
- নতুন উদ্যোগ : এস.বি. পার্ক
- নতুন উদ্যোগ : নাগেরবাজার সার্বজনীন
- রাসবিহারী রেসিডেন্স ফোরাম সেরা পুজো : মুদিয়ালি
- যুগশঙ্খ সেরা পুজো : নাকতলা উদয়ন সংঘ
- দুর্বার সেরা পুজো : কাশিবোস লেন
- সমতা কোঅপারেটিভ ব্যাংক প্রথম সেরা : বরিশা সার্বজনীন
- সমতা কোঅপারেটিভ ব্যাংক দ্বিতীয় সেরা : দম দম পার্ক তরুণ সংঘ
- সমতা কোঅপারেটিভ ব্যাংক তৃতীয় সেরা : সল্টলেক এ.কে. ব্লক
- শ্রেষ্ঠ মণ্ডপ : ত্রিধারা অকাল বোধন
- শ্রেষ্ঠ আলোকসজ্জা : নোয়াপাড়া দাদা ভাই সংঘ
- শ্রেষ্ঠ পরিবেশ : আহিড়িটোলা সার্বজনীন
- শ্রেষ্ঠ প্রতিমা : হাজরা পার্ক পৌর কর্মচারী সমিতি
- তৃতীয় শ্রেষ্ঠ : রাজডাঙ্গা নবদয়
- দ্বিতীয় শ্রেষ্ঠ : ৯৫ পল্লী
- প্রথম শ্রেষ্ঠ : চেতলা অগ্রণী
- শ্রেষ্ঠ আবহ সংগীত প্রথম : অর্জুনপুর আমরা সবাই
- দ্বিতীয় শ্রেষ্ঠ আবহ সংগীত : নাকতলা উদয়ন সংঘ
- তৃতীয় শ্রেষ্ঠ আবহ সংগীত : ৯৫ পল্লী
- বছরের বিস্ময় : সুরুচি সংঘ
এবারের দুর্গা পুজোর প্রাককালে ‘মৃগণয়নি উমা সম্মান ১৮’ নামে এই পূজা পরিক্রমার উদ্যোগ সারা কলকাতায় যথেষ্ট সুনাম অর্জন করে।

![Samsung [CPS] IN](https://www.hnexpress.in/wp-content/uploads/2020/09/samsung_banner.jpg)


