পুজোয় রাজ্য সরকারি কর্মচারীদের ১৬ দিন ছুটি ঘোষণা করল নবান্ন

কলকাতা জেলা রাজ্য

  HNExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা : পুজোর ঢাকে কাঠি পড়ে গেছে। পুজোর আর বাকি মাত্র ১১ দিন। আর কয়েকদিন তারপর শুরু হচ্ছে দেবীপক্ষ তার আগেই খুশির খবর রাজ্য সরকার কর্মচারীদের জন্য। নবান্ন সূত্রে খবর, পুজোয় হিসেব মতো টানা ১৬ দিন ছুটি পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মীচারীরা৷ ১৫ থেকে ২৫ অক্টোবর পুজোর ছুটি ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য। মূল ছুটি ১১ দিন। কিন্তু ১৩ ও ১৪ অক্টোবর শনি ও রবিবার। আবার ২৭ ও ২৮ অক্টোবরও শনি ও রবিবার ৷ অর্থাৎ আরও ৪ দিন ছুটি বাড়ল। শুধুমাত্র ২৬ অক্টোবর সরকারি দপ্তর খোলা৷ কিন্তু কেউ যদি ১৩ তারিখ অফিসে কাজ করেন তাহলে ২৬ তারিখ একটি ক্যাসুয়াল লিভ নিতে পারবেন। সেক্ষেত্রে ১৪ অক্টোবর থেকে ২৮ অক্টোবর টানা ১৫ দিন ছুটি পেয়ে যাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা।