পুজোর আগেই ভস্মীভূত হল কালীপুজোর প্যান্ডেল

কলকাতা

HNExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা :  কালীপুজোর আগেই  ভস্মীভূত হল গোপালনগরের গোল্ডেন ক্লাবের প্যান্ডেল। এবার এই পুজোর ৭৫ তম বর্ষ ছিল ক্লাবের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পুজো উদ্বোধন করার কথা ছিল রবিবার। শুক্রবার মাঝরাতে আগুন লাগে। দমকলে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছয় ২টি ইঞ্জিন। কিন্তু দাহ্য পদার্থ দিয়ে প্যান্ডেল তৈরি হওযায় তা ভস্মীভূত হয়ে যায়। দমকল বিভাগের প্রাথমিক অনুমান শর্টসার্কিট থেকে সম্ভবত আগুন লেগেছে।