HNExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা : ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল শহরের বুকে। সোমবার মধ্য কলকাতার পার্কস্ট্রিটে এপিজে বিল্ডিংয়ের আট তলায় আগুন লাগে। সোমবার বেলা ১১ টা নাগাদ ৮তলার অফিস থেকে ধোঁয়া বেরোতে দেখেন অফিসের কর্মীরা। এপিজে বিল্ডিংয়ে অনেক বেসরকারি সংস্থার অফিস রয়েছে। আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে অফিস কর্মীদের মধ্যে। হুড়োহুড়ি করে অফিস থেকে বেরনোর চেষ্টা করেন সকলে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১০ টি ইঞ্জিন। দমকল কর্মীরা পৌঁছে বিল্ডিংটিকে খালি করে দেন আগুন নেভানোর চেষ্টা চলছে। কীসের থেকে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।

![Samsung [CPS] IN](https://www.hnexpress.in/wp-content/uploads/2020/09/samsung_banner.jpg)
