পথ দুর্ঘটনায় মৃত বলিউডের জনপ্রিয় গায়িকা

বিনোদন

HNExpress নিজস্ব সংবাদদাতা : এক গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় পপ গায়িকা শিবানী ভাটিয়া। দুর্ঘটনায় আহত হয়েছেন তাঁর স্বামী নিখিল ভাটিয়াও। জানা গেছে, দুর্ঘটনাটি ঘটেছে যমুনা এক্সপ্রেসওয়েতে। আগ্রায় একটি অনুষ্ঠান করে স্বামী নিখিলের সঙ্গে ফিরছিলেন শিবানী। গাড়ি চালানোর সময়ে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন নিখিল। ডিভাইডারে ধাক্কা মারতেই উলটে যায় গাড়িটি। দুর্ঘটনার পরেই দু’জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা শিবানীকে মৃত বলে ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় নিখিল এখন হাসপাতালে চিকিৎসাধীন।

‘সাগন’,‘নীলে নীলে অম্বর পার’ও দিল কো তুমসে পেয়ার হুয়া’ গানগুলির রিমিক্স করার জন্য বিখ্যাত শিবানী। অনেক গানের শো’তে অংশ নিয়েছিলেন তিনি। এরসাথে ভোজপুরী গানেও তিনি বিখ্যাত। শিবানীর মত গায়িকার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে ।