নির্মল জেলার তকমা পাচ্ছে আরও ছয়টি জেলা

ওয়েব ডেস্ক কলকাতা

ওয়েবডেক্স নিউজ, কলকাতা : নির্মল বাংলা মিশনের পথে আরও এক বড় ধাপ এগোল রাজ্য সরকার। আরও ছটি জেলা নির্মল জেলা হিসেবে ঘোষিত হতে চলেছে। এই জেলাগুলি হল, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা ও দক্ষিণ দিনাজপুর।

রাজ্য সরকারের লক্ষ্য ২০১৯ সালের অক্টোবর মাসের মধ্যে রাজ্যের সব জেলাকে নির্মল জেলা হিসেবে ঘোষণা করা। এর আগে আরও সাতটি জেলা নির্মল জেলার তকমা পেয়েছে। সেই জেলাগুলি হল, নদীয়া, হুগলী, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা।

পঞ্চায়েত দপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৭-১৮ সালে ৯ লক্ষেরও বেশি শৌচাগার নির্মিত হয়েছে। ২০১৯ সালের অক্টোবরের মধ্যে ৫৩ লক্ষ শৌচাগার নির্মাণের লক্ষ্য রাজ্যের।