HNExpress দীপক ঘোষ, নিউ টাউন, সল্টলেক : কলকাতা শহরকে আরো নির্মল ও সুন্দর করার পরিকল্পনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তারই অনুপ্রেরণায় নিউ টাউন কে সবুজ ও পরিচ্ছন্ন কলকাতায় রূপান্তরিত করার অঙ্গীকার নিয়েছেন হিডকোর চেয়ারম্যান দেবাশীষ সেন। সকাল থেকে সন্ধ্যায় কয়েক জন কর্মী বিভিন্ন ক্ষেত্রে কঠোর পরিশ্রম করে চলেছেন। যাদের মধ্যে অন্যতম জারমি সাইড হাউস কিপিং এজেন্সি প্রাইভেট লিমিটেডের দক্ষ কর্মীরা। ২০১৪ সালে নিউ টাউনএর কিছু রাস্তা ঘাট পরিস্কার পরিচ্ছন্ন করার বরাত পায় উক্ত সংস্থাটি। প্রথমে একটি তারপর দুটি বর্তমানে চারটি Sweeping Car মেশিন নিউ টাউনের বিভিন্ন রাস্তা পরিষ্কার করার জন্য নিয়োজিত হয়। তাই গত ২০শে আগস্ট এরকমই একটি অত্যাধুনিক গাড়ির আনুষ্ঠানিক সূচনা করেন হিড কোর চেয়ারম্যান দেবাশীষ সেন। জারমি সাইডে র তত্বাবধানে ইতালি থেকে ইমপোর্ট করা এই মেশিন শুধু মাত্র রাস্তা পরিষ্কার করা নয় পাশা পাশি ফুট পাত, স্ট্যাচু হোডিং Clean করতেও সক্ষম বলে জানালেন সংস্থার কর্ণধার উত্তম রায়। তিনি আরো জানান সুযোগ পেলে আগামী দিনে শুধু নিউ টাউন নয় কলকাতা সহ রাজ্যের যে কোনো স্থানে অত্যাধুনিক Sweeping car মেশিন দিয়ে কাজ করতে আমরা প্রস্তুত।

![Samsung [CPS] IN](https://www.hnexpress.in/wp-content/uploads/2020/09/samsung_banner.jpg)
