নারী দিবস উপলক্ষে আয়োজিত হল এক বর্নাঢ্য পথসভা

জেলা

সমীর দাস, শালবণি : মা মাটি মানুষের নেত্রী তথা মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ও অনুপ্রেরণায় আগামী আট ই মার্চ- আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ মঙ্গলবার(০৬/০৩/২০১৮) বিকেল ৪টের সময়ে শালবনী ব্লকের পিড়াকাটাতে শালবনী ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত হল এক বিশাল ও বর্নাঢ্য মহিলা মহা মিছিল ও পথসভা। শালবনী ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের মাননীয়া সভানেত্রী ঊষা কুন্ডু মহাশয়ার নেতৃত্ব আজকের এই মহিলা মহা মিছিলে যোগ দেন শালবনী ব্লকের দশটি অঞ্চল থেকে আগত সহস্রাধিক মহিলা সমর্থক।।
আন্তর্জাতিক নারী দিবসের সার্থকতা এবং মা মাটি মানুষের সরকারের পক্ষ থেকে নারী সমাজের জন্য নেওয়া বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি গুলি সবার সামনে তুলে ধরা ছিল আজকের এই মিছিল ও পথসভার অন্যতম উদ্দেশ্য।।আজকের এই পথসভা ও মিছিলে উপস্থিত ছিলেন বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা তথা বিশিষ্ট সমাজসেবি মাননীয়া অঞ্জনা মাহাত, শালবনী ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী তথা পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্যা মাননীয়া ঊষা কুন্ডু, জেলা পরিষদ সদস্য তথা শালবনী ব্লক তৃণমূল কংগ্রেস সহ সভাপতি মাননীয় সনত মাহাত, শালবনী ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ৫নং লালগেড়িয়া অঞ্চল সভাপতি মাননীয় গৌতম মাহাত, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির সদস্য তথা শালবনী পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মাননীয় জ্যোতিপ প্রসাদ মাহাত, শালবনী ব্লক তৃণমূল কংগ্রেস যুব সভাপতি মাননীয় গৌতম বেরা মহাশয়, শালবনী পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ মাননীয় তপন মাহাত, শালবনী পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ মাননীয় রবিলোচন মাহাত, ৭নং সাতপাটি অঞ্চলের মাননীয় সভাপতি শ্রী বুলবুল হাজরা, ১নং দেবগ্রাম অঞ্চলের সভাপতি মাননীয় কার্তিক দেবসিংহ, ৬নং ভিমপুর অঞ্চলের সভাপতি মাননীয় পিযূশ মাহাত, ৬নং অঞ্চলে তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি রাজনারায়ন মহিষ, পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সদর দক্ষিণ চক্র শাখার পক্ষ থেকে চক্র সভাপতি মাননীয় কার্তিক মাহাত, সাধারণ সম্পাদক সমরেশ ঘোষ, জেলা প্রতিনিধি অভিষেক ঘোষ ও শুভদিপ মাইতি, শিক্ষিকা মাননীয়া অঞ্জলি মাহাত, বাসন্তী মাজি, শৌর্য ঘোষ, তপতী মাহাত প্রমুখ।