নানা-তনুশ্রী বিতর্ক নিয়ে পুলিশের দ্বারস্থ হলেন অক্ষয় কুমার

বিনোদন

HNExpress ওয়েব ডেস্ক : ‘হর্ন ওকে প্লিস’-এর সেটে নানা পাটেকর যৌন হেনস্থা করেছেন বলে এমনটাই অভিযোগ তোলেন সম্প্রতি বলিউডের অভিনেত্রী তনুশ্রী দত্ত। সম্প্রতি বলিউডের বর্ষীয়ান অভিনেতার বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ করেন। এই নিয়ে ইতিমধ্যেই বি টাউনের বিভিন্ন অংশে সরগরম হয়ে উঠতে শুরু করেছে। নানা বিতর্কে গণেশ আচার্য, সামি সিদ্দিকির পর এবার নাম জড়াল অক্ষয় কুমারের। এক  সংবাদমাধ্যমের সাক্ষাতকারে ৯ বছর পর করিনা কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করার খবরে কেমন লাগছে বলে প্রশ্ন করা হয়। সেখানে অক্ষয় বলেন, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তিনি সেখানে বসেননি। তবে সেই উত্তরকে একেবারেই অন্যরকমভাবে ইউটিউবে আপলোড করা হয়। সেখানে দেখানো হয়, তনুশ্রী দত্তের যৌন হেনস্থার অভিযোগ নিয়ে প্রশ্ন করা হয় তাঁকে। যার উত্তরে অক্ষয় বিষয়টি এড়িয়ে যান এবং অন্য কোনওদিন উত্তর দেবেন বলে জানান। এই নিয়ে প্রবল আপত্তি জানান অক্ষয়। তিনি বলেন, তনুশ্রী দত্ত এবং নানা পাঠেকর বিতর্কে তাঁর অন্য প্রশ্নের উত্তর জুড়ে দেওয়া হয়েছে অন্যায়ভাবে। বিষয়টি নিয়ে ইতিমধ্য অক্ষয় কুমারের মুখপাত্র সাইবার ক্রাইম বিভাগের দ্বারস্থ হয়েছেন। কে বা কারা অক্ষয় কুমারের ভিডিও বিকৃত করে তা ইউটিউবে আপলোড করেছেন, সে বিষয়ে তদন্তের আশ্বাস দিয়েছে পুলিস প্রশাসন।