নাকাল জনজীবন, রাতভর বৃষ্টিতে জলমগ্ন কলকাতা

অবহাওয়া কলকাতা

HNExpress নিজস্ব প্রতিনিধি, কোলকাতা : বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরে টানা বৃষ্টি চলছে কয়েকদিন। গত দু’দিন ধরে কোথাও মাঝারি আবার কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে। রাতভর বৃষ্টিতে কলকাতার বহু রাস্তা জলমগ্ন। টানা বৃষ্টি তার উপর জমা জল। সব মিলিয়ে নাকাল কলকাতার জনজীবন।

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আজও বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের সব জেলায়। নিম্নচাপ ক্রমশ সরলেও অবস্থার উন্নতি হতে আরও সময় লাগবে। ৪০ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। উপকূলের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি থাকবে। উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা।