HNExpress ওয়েব ডেস্ক : দীপাবলির আগেই ধোঁয়াশায় ঢাকা পড়ল রাজধানী দিল্লি। সোমবার সকালে বিষবাষ্পে ভরে যায় দিল্লির বাতাস। জানা গিয়েছে, দীপাবলির দু’দিন আগে থেকে বাতাসের গুণগত মান কমে যাবে বলে আবহাওয়া অফিসের আধিকারিকরা সতর্ক করেছিলেন। সেই আশঙ্কাই সত্যি প্রমাণিত হল। বাতাসে দূষণকারী পার্টিকুলেট ম্যাটারের পরিমাণ ছিল ২.৫। বিশ্বস্বাস্থ্য সংস্থা(হু)-র নির্ধারিত নিরাপদ মাত্রার চেয়ে ২০ গুণ বেশি পার্টিকুলেট ম্যাটার ছিল দিল্লির ওখলা এলাকার বাতাসে। তার উপর বুধবার দীপাবলি হওয়ায় সর্বত্র পুড়বে আতসবাজি। ফলে, বাতাস আরও দূষিত হওয়ার আশঙ্কা রয়েছে। ‘হু’-এর মতে, দিল্লির বাতাসের গুণগত মান বিশ্বে সবথেকে খারাপ।

![Samsung [CPS] IN](https://www.hnexpress.in/wp-content/uploads/2020/09/samsung_banner.jpg)
