HNExpress ওয়েব ডেস্ক : দেশের ৬টি বিমানবন্দর এবার লিজ দিচ্ছে কেন্দ্র। পিপিপি মডেলে ওইসব বিমানবন্দর লিজ দেওয়ার ব্যাপারে সবুজ সংকেত দিয়ে দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। ওইসব বিমানবন্দরের পরিচালনা, উন্নয়ন ও কর্মপদ্ধতি সহ একাধিক বিষয়ের অনেকটাই চলে যাচ্ছে বেসরকারি হাতে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে ওইসব বিমানবন্দর লিজ দেওয়ার ব্যাপারে সবুজ সংকেত দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা।
আহমেদাবাদ, গুয়াহাটি, জয়পুর, লখনউ, তিরুঅনন্তপুরম ও মাঙ্গালুরু বিমানবন্দর লিজে দেওয়া হচ্ছে। বেসরকারি সংস্থার সঙ্গে এয়ারপোর্ট অথরিটি যৌথভাবে কাজ করে ওইসব বিমানবন্দরের কাজে ভালো ফল পেয়েছে। কেন্দ্রের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, পিপিপি মডেলে কাজ করে দেশের বিমানবন্দরগুলিতে আন্তর্জাতিক মানের পরিষেবা পাওয়া যাচ্ছে। বিমানবন্দরগুলোর কর্মপদ্ধতি, পরিচালনা ও উন্নয়নে সরকারের সঙ্গে কাজ করবে বেসরকারি সংস্থাও। বিমানবন্দরগুলোর কাজ দেখার জন্য একটি কমিটি গড়া হয়েছে। এর নেতৃত্বে রয়েছেন নীতি আয়োগের সিইও।

![Samsung [CPS] IN](https://www.hnexpress.in/wp-content/uploads/2020/09/samsung_banner.jpg)
