দুর্ঘটনার কবলে প্রধানমন্ত্রীর স্ত্রী

দেশ রাজ্য

রাজস্থান : পথ দুর্ঘটনায় আহত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্ত্রী যশোদাবেন নরেন্দ্রভাই মোদী। হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। মাথায় আঘাত লেগেছে তাঁর। কোটায় একটি বিবাহ অনুষ্ঠান থেকে গুজরাটের মেহসানা জেলায় নিজের বাড়িতে ফিরছিলেন যশোদাবেন। রাজস্থানের চিতোরগড়ে তাঁর গাড়ি দুর্ঘটনায় পড়ে। ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। দুর্ঘটনায় একজন মারা গিয়েছেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিসপ্রশাসন। তদন্ত শুরু হয়েছে,খতিয়ে দেখা হচ্ছে বিষটি।