দমদম রোডে ডিভাইডারের দাবি

কলকাতা

HNExpress দীপক ঘোষ, দমদম : দমদম স্টেশন সংলগ্ন দমদম রোড সব সময় এবং দীর্ঘকাল ধরেই জন বহুল ও ব্যাস্ততম একটি সড়ক। এখানে প্রতিদিন বহু মানুষ যাতায়াত করে। সকাল সন্ধ্যা তো বটেই দিনের সমস্ত সময়ই ব্যাস্ত থাকে এই রাস্তা। বাস, গাড়ি, লড়ি, ট্রাক ইত্যাদির পাশাপাশি অটো, টোটো ও মোটরবাইক এর দাপটে সাধারণ পথচারীদের পক্ষে রাস্তা পারাপার আজকাল বড়ই কঠিন হয়ে পড়েছে। রাস্তার দু’পাশে ফুটপাথ থাকলেও সেই ফুটপাথ পথচারীদের যাতায়াত জন্য ব্যবহৃত হয়না। ফুটপাথ জুড়ে বসেছে বাজার দোকানের পসার। ফুটপাথ দখল করে আগাছার মত গজিয়ে ওঠা দোকান ও বাজার মাঝে মধ্যে প্রশাসনের টনক নড়লে কখনো কখনো বিশেষ অভিযানের দ্বারা ভেঙে দেওয়া হলেও কয়েক দিন যেতে না যেতেই ফের দখল কারিদের কবলে চলে যায়। দমদম রোডের লক্ষী নারায়ণ মন্দির থেকে লডসের গলির মুখের রাস্তাটার মুখে অবিলম্বে একটি ডিভাইডারের দরকার। এই ডিভাইডার না থাকার দরুন যান বাহন চলতি ব্যাস্ত রাস্তায় প্রাণ হাতে করে হাটতে হয় পথচারীদের। রাস্তা পারাপার করতে হয় ঝুঁকি নিয়ে। আর সম্প্রতি এই বিষয়ে প্রতিকারের দাবিতে ও পথচলতি মানুষের নিরাপত্তার দাবীতে বুলান বিশ্বাস নামে এক পথচারী আমাদের HNExpress এর সংবাদ মাধ্যমকে অপকটে জানালেন যে, এই রাস্তায় বাস অটোর রেষারেষিতে নাকি প্রায়শই দুর্ঘটনা ঘটেই চলেছে, কিন্তু পুলিশ প্রশাসন নিরব দর্শক। প্রসঙ্গত, আমার ফ্ল্যাটে থাকা এক বয়স্ক মহিলা দু’দুবার এরকমই দুর্ঘটনার কবলে পড়েছেন। তাই সমস্ত সংবাদ মাধ্যমের দ্বারা প্রশাসনের কাছে এই অবস্থায় ব্যাস্ত দমদম রোডের ওই জায়গা দুটোতে ট্রাফিক নিয়ন্ত্রণ ও ডিভাইডারের প্রস্তুতি পর্বের জন্য দাবি জানাছি আমার ও এলাকার সকল স্থানীয় মানুষের পক্ষ থেকে তাদের নিরাপত্তার দাবীতে। সবশেষে তিনি জানালেন, এর ফলে সুষ্ঠ টাফিক নিয়ন্ত্রণ এর পাশাপাশি ডিভাইডার তৈরী হলে দুর্ঘটনার প্রবনতাও কমবে অনেকখানি।