HNExpress দীপক ঘোষ, দমদম : ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর আক্রমণের প্রতিবাদে উত্তর শহরতলীর কলকাতার জেলার বিভিন্ন প্রান্তে পথ অবরোধের কর্মসূচি গ্রহন করে জেলা বিজেপি। আগরপাড়া, বিরাটি, সোদপুর, বাগুইহাটি, দমদম সহ বিভিন্ন স্থানে পথ অবরোধ কর্মসূচি করেন বিজেপি কর্মীরা, জেলা সভাপতি মানস ভট্টাচার্য্য, যুব সভাপতি মনিকাঞ্চন পাল সহ জেলার বিভিন্ন নেত্রবৃন্দ বিভিন্ন এলাকায় পথ অবরোধ কর্মসূচিতে অংশ গ্রহন করেন। দমদম সেন্ট্রাল জেল মোড়ে প্রায় ২০ মিনিট দমদম বিজেপির সভাপতি পার্থভদ্রের নেতৃত্বে পথ অবরোধ কর্মসূচি পালন করা হয়। এই পথ অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী বেবীদুলুই, পশ্চিম দমদম সভাপতি বিশ্বজিৎ হালদার, জেলার সম্পাদক অসীম তেওয়ারী, দমদম মণ্ডলের সাধারণ সম্পাদক লক্ষীশংকর জয়সওআল, কাউলজিত যাদব, জেলা নেতা স্বপন ঘোষ, রাজকুমার মাইতি, অনুপ সাহা, দমদমের মহিলা সভানেত্রী কাকুলি সামন্ত, রাজেশ সিং, প্রমুখ। এই পথ অবরোধ কর্মসূচি কে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়।

![Samsung [CPS] IN](https://www.hnexpress.in/wp-content/uploads/2020/09/samsung_banner.jpg)
