HNExpress নিজস্ব প্রতিনিধ, কলকাতা : ছাত্র হত্যার প্রতিবাদে বিজেপি বাংলা বনধের সময় শান্তি পূর্ণ মিছিল করতে গিয়ে আক্রান্ত হলেন দম দম মন্ডল এর সভাপতি পার্থ ভদ্র। বিজেপির সূত্রের খবর গত ২৬শে সেপ্টেম্বর সকালে দম দম মন্ডল অফিস থেকে বিশাল মিছিল দম দম ক্যান্টনমেন্ট স্টেশনে র দিকে আসছিল। ওই সময় উল্টো দিক থেকে তৃণমূলের বিশাল মিছিল বিজেপির মিছিলের সামনে মুখোমুখি হয় ও তাতে দু-দলের মধ্যে সংঘর্ষ বাধে। মিছিলে তৃণমূলের কর্মীরা দম দম মন্ডল এর সভাপতি পার্থ ভদ্র এর উপর চড়াও হন। তাকে সেখানে মাটিতে ফেলে মারধর করেন।
এদিকে মহিলা মোর্চার জেলা সভা নেত্রী বেবী দুলুই ও তৃণমূল কর্মীদের হাতে আক্রান্ত হন। ঘটনাস্থলে পুলিশ গিয়ে বিজেপির সভাপতি পার্থ ভদ্র সহ ৭জন কে গ্রেফতার করে দম দম থানায় নিয়ে যায়। পরে তাদের জামিনে ছেড়ে দেওয়া হয়। থানা থেকে ছাড়া পেয়ে দম দম মন্ডল সভাপতি পার্থ ভদ্র জানালেন এ ভাবে মারধর করে তৃণমূল কংগ্রেস আটকাতে পারবেনা। আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো।

![Samsung [CPS] IN](https://www.hnexpress.in/wp-content/uploads/2020/09/samsung_banner.jpg)
