হীরক মুখোপাধ্যায়, কলকাতা : “তৃণমূলি জমানায় আমাদের পৈতৃক জমি কেড়ে নিচ্ছে জমি-হাঙররা ৷ পাঁচবছরে আগেও আমাদের মোট জমি ছিল ১৬ বিঘা মতো ৷ বর্তমানে জমি এসে দাঁড়িয়েছে ২ কাটাতে ৷” বলছিলেন জমির অন্যতম শরীক মৃণালকান্তি দাস ৷
দক্ষিণ ২৪ পরগনার আনন্দপুর থানার অধীন নোনাডাঙা মৌজার জে এল নং ১০ ,সি এস এণ্ড আর এস দাগ নং ৫২৫/৫৮২, সি এস এণ্ড আর এস খৈতান নং ৩৩৯ জমিটাই বর্তমানে বিবাদের কেন্দ্রবিন্দুতে এসে দাঁড়িয়েছে ৷
এই জমির বর্তমান দখলদার জ্ঞান নিধি ট্রাস্টের অন্যতম কর্ণধার নান্দু কে বিলানী জোর গলায় বলছেন এই জমি তাঁদের ৷ কলকাতা পৌরনিগম তাঁদের এই জমি ঘিরে ফেলার অধিকার দিয়েছে ৷
অন্যদিকে এই জমির মূল সত্তাধারীরা জমির পুরনো দলিল, পড়চা, খাজনার রসিদ দেখিয়ে সাংবাদিকদের সামনে দাবী করছেন ঐ জমি তাঁদেরই ৷ বর্তমান শাসকদলের ছত্রছায়ায় থাকা অসামাজিক মানুষজনই এই জমি থেকে তাঁদের তাড়াতে চাইছেন ৷
প্রসঙ্গতঃ বলে রাখা ভালো , ফর্টিস হাসপাতাল সংলগ্ন ৫.২০ একর জমির বর্তমান বাজারদর ১,৫০০ কোটি টাকা ৷ আজ এই সংক্রান্ত বিষয়ে কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে ন্যাশনাল হিউম্যান রাইটস কনভেনর অব ইণ্ডিয়া ৷
প্রতিবাদী কণ্ঠ রূপে সংস্থার রাজ্য সভাপতি শংকরলাল চ্যাটার্জী বলেন, “অত্যাচারিতদের ওপর এরকম অন্যায় আমরা মেনে নেবনা ৷”
সংস্থার সহযোগী অধ্যক্ষ স্বপনকুমার কারার বলেন, “প্রয়োজন পড়লে আমরা আইনেরও আশ্রয় নেব ৷”
আজ জমিহারা পরিবারকে মানবিক সমর্থন দিতে কলকাতা প্রেস ক্লাবে উপস্থিত ছিলেন কবি কৃষ্ণা বসু, অভিজিৎ ঘোষ, সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী সহ আরো অনেকে ৷

![Samsung [CPS] IN](https://www.hnexpress.in/wp-content/uploads/2020/09/samsung_banner.jpg)
