HNExpress অনুষ্টুপ ভট্টাচার্য, কলকাতা : তামাক এবং তামাকজাত দ্রব্য বন্ধের উদ্দেশ্যে এক অভিনব মিছিলের আয়োজন করা হয়েছিল গত ১৮ই জুলাই ব্যারাকপুর পুলিশ কমিশনারেট , নারায়ন হসপিটাল হাওড়া এবং সম্বন্ধ হেল্থ ফাউন্ডেশন এর যৌথ উদ্দোগে। যা শুরু হয় ব্যারাকপুর পুলিশ লাইন থেকে, যেটা ভায়া ব্যারাকপুর চিড়িয়ামোড় হয়ে ব্যারাকপুর সুকান্ত সদনে এসে শেষ হয়। সমগ্ৰ ব্যারাকপুর অঞ্চলের বহু স্কুল কলেজের ছাত্র ছাত্রী দের কাছে আহ্বান জানানো হয়েছিল। তারা যে পরিমানে উপস্থিত হয়েছিল তা মিছিলই প্রমাণ করে। দেখবার মতো মিছিল ছিল। মিছিলটি সুকান্ত সদনে শেষ হবার পর সেখানে অনুষ্ঠানের দ্বিতীয় ভাগ শুরু হয়। তামাক এবং তামাক জাত দ্রব্য যে শুধু মুখের এবং গলার সমুহ ক্ষতি করে তা নয় এগুলোর বেশী পরিমাণ ব্যাবহারে শরীরের আরও নানারকম অসুবিধা দেখা যায়। তাই আমরা সমগ্ৰ ব্যারাকপুর তামাক শূন্য করতে চাই। কোনো শিক্ষা প্রতিষ্ঠানের আসেপাশে রাস্তাঘাটে যত্রতত্র ধূমপান অথবা তামাকজাত দ্রব্য খাওয়া বর্জন করতে হবে।

সবিস্তারে বক্তব্য রাখেন কমিশনারেট অব পুলিশ ব্যারাকপুর ডঃ রাজেশ কুমার সিং। তিনি আরও বলেন যে বর্তমান এবং ভবিষ্যত প্রজন্ম তামাক সেবন এবং তামাকজাত দ্রব্য খাওয়ার নেশায় ভীষণ ভাবে আচ্ছন্ন হয়ে পরেছে। তাই তামাক এবং তামাকজাত দ্রব্য বন্ধের দাবীতে আরও বেশি করে সচতনতা বাড়াতে হবে। অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চিত্র সাংবাদিক : দীপক ঘোষ

![Samsung [CPS] IN](https://www.hnexpress.in/wp-content/uploads/2020/09/samsung_banner.jpg)
