ডায়বেটিস রোগীদের জন্য বিনামূল্যে ইন্সুলিন

শরীর-স্বাস্থ্য

সপ্তর্ষি সিংহ, কলকাতা : পশ্চিমবঙ্গে উত্তোরত্তর বৃদ্ধি পাচ্ছে ডায়েবেটিস রোগীর সংখ্যা।আর তাই পশ্চিমবঙ্গের টাইপ ওয়ান ডায়বেটিক রোগীদের ইনসুলিন দেওয়ার জন্য কলকাতা পৌর নিগমের সাথে মউ সাক্ষরিত হল ডায়বেটিস অ্যাণ্ড এ্যান্ডক্রোনলজি ফোরামের। কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ফোরামের সভাপতি ডাঃ তীর্থঙ্কর চৌধুরি,বিদেশী চিকিৎসক রিচার্ড হোল্ড ও অ্যান্ড্রিউ বোল্টন ও পৌর নিগমের চিকিৎসা বিভাগের মূখ্য উপদেষ্টা টি.কে মূখার্জী। তীর্থঙ্কর চৌধুরী প্রেস বিবৃতিতে জানান, আমাদের ফোরাম দরিদ্র মানুষদের জন্য বিনামূল্যে ইনসুলিন দেওয়ার জন্য মউ চুক্তি সাক্ষরিত হতে চলেছে। পাশাপাশি ডাঃ মূখার্জী জানান কলকাতা পৌরনিগম এর অধীনস্ত চিকিৎসকদের কিছু বিষয়ে অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। সাংবাদিক সম্মেলনে উপস্হিত ডাঃ সন্দীপ ভাল্লা বললেন এই ফোরামের সহায়তায় পৌরনিগমের অধীনস্ত চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়া হবে এবং ১৪৪টি ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে ডায়বেটিস আক্রান্ত রোগীদের ১৬টি বরো থেকে বিনামূল্যে ইনসুলিন দেওয়া হবে। চিকিৎসকদের ডায়বেটিস বিষয়ের পাশাপাশি অন্যান বিষয়ে প্রশিক্ষণও দেওয়া হবে।