সপ্তর্ষি সিংহ, কলকাতা(HNExpress) : পরিচালক নেহাল দত্তের পরিচালনায় আগামী ১৮ মে মুক্তি পাচ্ছে এ তুমি কেমন তুমি। বাড়ির অমতে প্রেম করে বিয়ে। পুরোন আমলের একটি বাড়িতে দু জনের স্বপ্ন নীড় গড়ার লক্ষ্য। কিন্তু হঠাৎ স্বামীর মারনরোগ ধরা পড়ায় স্বামীকে বাঁচাতে টাকা রোজগারের পথ বেছে নেওয়া। সব মিলিয়ে বাস্তব প্রেক্ষাপট নিয়ে তৈরী ছবি এ তুমি কেমন তুমি। এই ছবির ট্রেলার ইতিমধ্যে দর্শকদের মন জয় করেছে। গতকাল ছবির কিছু কলাকুশলীদের উপস্হিতিতে মুক্তি পেল ছবির সংগীত গুলি। এই ছবিতে সংগীত পরিচালনা করেছেন তমাল চক্রবর্তী এবং গান গেয়েছেন রুপঙ্কর বাগচী। ছবিতে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা, রাজ, কৌশিক, লাবনী, পার্থ প্রমুখ। পরিচালক নিহাল জানান, গল্পের লেখক অসীম আমার কাছে এই কাহিনী নিয়ে শর্ট ফিল্ম বানানোর প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু আমার গল্প পড়ে মনে হয়ছে এটা দিয়ে ফিচার ফিল্ম বানানো যেতে পারে। সমাজের একটা সত্য রুপ তুলে ধরবে এই কাহিনী।

![Samsung [CPS] IN](https://www.hnexpress.in/wp-content/uploads/2020/09/samsung_banner.jpg)
