টাটা মোটর রাজারহাটে শহরে নিয়ে এল সপ্তমতম শোরুম

কলকাতা ব্যবসা-বাণিজ্য

সপ্তর্ষি সিংহ, কলকাতা ঃ বর্তমান লাক্সারি গাড়ির বাজারে অন্যতম ব্র্যাণ্ড টাটা লেক্সাস মোটর সংস্থা। আজ রাজারহাটে ক্রেতাদের জন্য আধুনিক ডিজাইনের গাড়ির সম্ভার নিয়ে সংস্থা নিজেদের সপ্তমতম শোরুমের উদ্বোধন করলেন। প্রায় ৪ হাজার বর্গ ফুট জায়গার উপর নতুন এই শোরুম উদ্বোধনে উপস্থিত ছিলেন টাটা মোটরের সি.ই.ও মিঃ গুয়েন্টার বুটশেক ও প্রেসিডেন্ট মিঃ মায়াঙ্ক পারেখ এবং লেক্সাস মোটরের কর্ণধার বিনোদ আগরওয়াল। মিঃ বুটশেক বললেন যে, লাক্সারি গাড়ি পচ্ছন্দ করে এমন ক্রেতাদের কথা মাথায় রেখেই আমাদের এই নতুন শোরুমের উদ্বোধন। রাজারহাট এখন আধুনিক মোড়কে ঘেরা উচ্চবিত্ত ও মধ্যবিত্তদের নতুন ঠিকানা, সুতরাং আমরা মনে করি এই নতুন গাড়ির চাহিদা ক্রেতার কাছে অনেকাংশেই বৃদ্ধি পাবে।