জম্মু-কাশ্মীরের দুর্যোগপূর্ণ তুষারধসে মৃত ৩ সেনা জওয়ান

ওয়েব ডেস্ক

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : উত্তর কাশ্মীরের কুপওয়ারার মাছিল সেক্টরে তুষারধসে মৃত্যু হল কমপক্ষে ৩ সেনা জওয়ান এর। ঘটনাস্থলে এক সেনার অবস্থা আশঙ্কাজনক।সূত্রের খবর নিয়ন্ত্রণ রেখায় থাকা সেনা ছাউনিতে আছড়ে পড়ে ভয়ংকর তুষার ধস। ঘটনার পরেই উদ্ধার কাজ শুরু করা সেনার তরফে থেকে।যানবাহন পরিস্থিতি ঠিক না থাকায় পায়ে হেঁটে চার সেনা জওয়ানকে নিয়ে যাওয়া হয় কাছেরই পোস্টে। কিন্তু গুরুতর আঘাতের ফলে মৃত্যু হয় তিনজনেরই। মৃতরা হলেন, হাবিলদার কমলেশ সিং(৩৯), নায়েক বলবীর ( ৩৩), সিপাই রাজিন্দর( ২৫)।বিশেষ সূত্রের খবরে তিনজনই রাজস্থানের বাসিন্দা বলে জানা গিয়েছে। সেনার তরফে থেকে জানানো হয়েছে, মাছিল সেক্টরে দুর্ভাগ্যজনক ঘটনায় তাদের তিন জওয়ানকে হারিয়েছেন সেনাবাহিনী। তুষার ধসে তিন সেনা জওয়ানের মৃত্যুর ঘটনায় ভীষণই মর্মাহত অবস্থা দুঃখপ্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।যদিও আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে ৬.২ মাত্রার ভূমিকম্পের পরেই বুধবার কুপওয়ারা-সহ জম্মু-কাশ্মীরের একাধিক জেলায় তুষারধসের সতর্কবার্তা জারি করা হয়েছিল। কিন্তু কুপওয়ারার মাছিলে তুষারধসের ঘটনাটি ঘটে সতর্কবার্তা জারির প্রায় ২ দিন পরে। গতমাসেই তুষার ধসে জম্মু ও কাশ্মীরে ১ বছরের এক শিশু-সহ ১১ জনের মৃত্যু হয়েছিল। কুপওয়ারাতেই রাস্তায় যাওয়ার সময় তুষারধসের কবলে পড়েছিল একটি গাড়ি। বর্ডার রোড অর্গানাইজেশনের ইঞ্জিনিয়াররা উদ্ধার করলেও,শেষ পর্যন্ত কাউকেই বাঁচানো যায়নি।