সমীর দাস, কলকাতা : গ্রামীণ এলাকায় জঞ্জাল অপসারণের কাজে পশ্চিমবঙ্গকেই দেশের ‘রোল মডেল’ করতে চাইছে কেন্দ্রীয় সরকার৷
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে ভাবে ১০০ দিনের কাজের প্রকল্পে পঞ্চায়েতে জঞ্জাল অপসারণের নয়া দিশা দেখিয়েছে , তা সারা দেশে ছড়িয়ে দিতে চায় কেন্দ্রীয় সরকার৷ তার জন্য সব রাজ্যের কাছে লিখিত নির্দেশিকা পাঠিয়েছে গ্রামোন্নয়ন মন্ত্রক৷ কেন্দ্রীয় এই নির্দেশিকায় জানানো হয়েছে , বিভিন্ন রাজ্যের কঠিন বর্জ্য নিষ্কাশন পদ্ধতি খতিয়ে দেখে পশ্চিমবঙ্গকেই দেশের আদর্শ মডেল হিসেবে চিহ্নিত করা হয়েছে৷
পঞ্চায়েতমন্ত্রী বলেন , ‘১০০ দিনের কাজে প্রকল্পে সারা দেশের মধ্যে আমরা সবার শীর্ষে রয়েছি৷ তার জন্য পুরস্কারও পেয়েছি৷ ১০০ দিনের কাজের প্রকল্পে কনভার্জেন্সেও আমরা প্রথম৷ শুধু গ্রামের কঠিন বর্জ্য নিষ্কাশনই নয় , ১০০ দিনের কাজের কর্মীরা ফ্লাই অ্যাশের ইটও তৈরি করছেন৷ ফলের বাগান বানানো হয়েছে৷ আমাদের কাজকে স্বীকৃতি না দিয়ে পারছে না কেন্দ্রীয় সরকার৷’

![Samsung [CPS] IN](https://www.hnexpress.in/wp-content/uploads/2020/09/samsung_banner.jpg)
