HNExpress সন্তু ঢালী, কোলকাতাঃ কলকাতা চাঁদনিচকের এক সভাকক্ষে ২৭ শে সেপ্টেম্বর বৃহস্পতিবার হয়ে গেল অজিতাভ বরাট পরিচালিত বাংলা ছবি “ছদ্মবেশী” র সাংবাদিক সম্মেলন। মূলত এটি এক সাসপেন্স ছবি।
পূজা আর তিয়াসা দুই অভিন্ন হৃদয়ের বন্ধু যাকে বলে হরি হর আত্মা। রাহুল এবং পূজার মধ্যে তৈরি হয় প্রেমের সম্পর্ক। এদিকে দুুুজনের সম্পর্ককে ঘিরে তিয়াসার মনে বাঁধতে থাকে সন্দেহের দানা। রাহুল আদৌ পূজাকে ভালোবাসে কিনা তা জানার চেষ্টা করে তিয়াসা। কিন্তু এরই মধ্যে হঠাৎই খুন হয়ে যায় পূজা আর নিখোঁজ হয়ে যায় রাহুল। জন্ম নেয় এক অজানা রহস্যে। এদিকে ইন্সপেক্টর ঘটনার তদন্ত শুরু করলেও তারা খুঁজে পায় না কোনো রকম সমাধান সূত্র। অন্যদিকে তিয়াসা মরিয়া হয়ে পড়ে রহস্যে উন্মোচনে। একসময় সে প্রায় সত্যের কাছাকাছি আসলেও সাংবাদিক রূপে রাহুলকে খুঁজে পাওয়া যায় টিভির পর্দায় । সত্যিটা তাহলে কি এই নিয়ে ধীরে ধীরে তৈরি হয় ধোঁয়াশা।এরইমধ্যে কাহিনীতে আসে এক নতুন মোড়। এক লেখকের আগমনে জানা যায় এই গল্পে প্রত্যেকেই কোনো না কোনো মুখোশের আড়ালে এক একজন ছদ্মবেশী।

ছবিতে অভিনয় করেছেন সঞ্জয় সিনহা, সুস্মিতা সেন, সিদ্ধার্থ, রাজীব,রমা সেন, ইন্দ্রজ্যোতি প্রামাণিক, অভিজিৎ মুখার্জী, বিনোদ কুমার। কাহিনী শুভাঞ্জন রায় এবং সম্পাদনায় অজিতাভ বরাট। ডিওপিতে ডেভিড এবং তনয়। সাজসজ্জায় স্বপন, উৎপল, এবং উজ্জ্বল।
এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পরিচালক সহ ছদ্মবেশী-র গোটা টিম।
ছবি সম্পর্কে পরিচালক অজিতাভ বরাট জানান, এটি একটি সাসপেন্স ছবি। আমরা প্রত্যেকেই নিজের বেস্টটাই দিয়েছি। আশাকরি দর্শকদের খুবই ভালো লাগবে। সম্ভাবতই সিনেমাটি নিয়ে তিনি খুব আশাবাদী ।
আপনাদের জানিয়ে রাখি খুব শীঘ্রই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে সাসপেন্স ছবি” ছদ্মবেশী”।

![Samsung [CPS] IN](https://www.hnexpress.in/wp-content/uploads/2020/09/samsung_banner.jpg)
