চীনা বাহিনীর সঙ্গে দীপাবলির শুভেচ্ছা বিনিময় করলেন ভারতীয় জওয়ানরা

দেশ

HNExpress ওয়েব ডেস্ক : মঙ্গলবার ভারতীয় জওয়ানরা লাদাখ সীমান্তে চীনা বাহিনীর সঙ্গে দীপাবলির শুভেচ্ছা বিনিময় করলেন। দুই দেশের বাহিনীর প্রধানরাই দীপাবলির শুভেচ্ছা বিনিময় করেন। ব্রিগেডিয়ার ভি কে পুরোহিত এবং কর্নেল এসএস লাম্বা চীনের সীমান্তরক্ষী বাহিনীর সিনিয়র কর্নেল ইন হং চেন এবং কর্নেল সং ঝাং লিকে আনুষ্ঠানিকভাবে দীপাবলির শুভেচ্ছা জানান। ভারতীয় এবং চীনা বাহিনীর প্রধানরা একে অপরকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন। সীমান্তে যাতে শান্তি বজায় থাকে সেই কামনাই করেছেন দুই দেশের জওয়ানরা।