হীরক মুখোপাধ্যায়, কলকাতা : চলে গেলেন বাম জমানার আরেক মন্ত্রী প্রতিম চ্যাটার্জী ৷
আজ সকাল ১০ টার আশেপাশে কলকাতার উপকণ্ঠে অবস্থিত সল্টলেক সিটির এক বেসরকারী হাসপাতালে তাঁর মৃত্যু হয় ৷
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর ৷
বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন ৷ বার্ধক্যজনিত রোগের পাশাপাশি তিনি যকৃতের সমস্যা ও রক্তাল্পতা নিয়েও ভুগছিলেন ৷
তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজ্য বামফণ্ট্রের প্রায় সব সদস্যই ৷
বাম জমানায় তিনি হুগলি জেলার তারকেশ্বর বিধানসভা কেন্দ্র থেকে পরপর তিনবার বিধায়ক রূপে নির্বাচিত হন ৷
সুবোধ চ্যাটার্জীর সদালাপী, সদাহাস্যময় ইঞ্জিনিয়ার পুত্র ১৯৯৬, ২০০১ ও ২০০৬ সালে তারকেশ্বর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হন ৷
পরবর্তী কালে পশ্চিমবঙ্গ সরকারের অগ্নি নির্বাপণ ও আপৎকালীন পরিষেবা বিভাগের মন্ত্রী রূপে তিনি শপথবাক্য পাঠ করেন ৷
রাজনীতির পাশাপাশি হীরা-জহরত ও রত্ন সম্পর্কে তাঁর জ্ঞান ছিল অপরিসীম ৷
বিজ্ঞানের যে শাখায় রত্নের আপেক্ষিক গুরুত্ত্ব ,ঘনত্ব তথা মৌলিকত্ব নিয়ে পঠন-পাঠন করা হয়, সেই বিভাগও তাঁর জ্ঞান ছিল ঈর্ষণীয় ৷
আর এই কারণে অনেকেই হীরা মুক্ত কিনে তাঁর কাছে গিয়ে জানতে চাইতেন ” দাদা একটু দেখে বলুন না , এটা খাঁটিতো ৷

![Samsung [CPS] IN](https://www.hnexpress.in/wp-content/uploads/2020/09/samsung_banner.jpg)
