চলতে চলতে কিশোরকুমার

কলকাতা বিনোদন

HNExpress অনুষ্টুপ ভট্টাচার্য, কলকাতা : ভারতীয় সঙ্গীত জগতে এক কিংবদন্তি নাম কিশোরকুমার। তার গায়কী ছন্দ ভঙ্গিমা তার গলার সুর অথচ প্রথাগত কোনো তালিম না নিয়েও জগৎজোড়া খ‍্যাতি এবং সুনাম অর্জন করেছেন। আগামী ৪ঠা আগস্ট তার ৮৯তম জন্মদিন উপলক্ষ্যে হাওড়ার সালকিয়ায় কিশোরকুমার কালচারাল আসোসিয়েশনের উদ্দোগে কলকাতার ধর্মতলা থেকে হাওড়া সালকিয়া ধর্মতলা অবধি একটি সুসজ্জিত মিছিলের আয়োজন করা হয়েছে। এই ঐতিহাসিক মিছিলের প্রাকমুহূর্তে গত ২৭শে জুলাই প্রেস ক্লাব -এ একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সম্পাদক সুব্রত সিনহা, ক্রীড়া প্রতিমন্ত্রী তথা ক্রিকেটার লক্ষীরতন শুক্লা, গায়িকা ইমন চক্রবর্তী, গায়ক শোভন সহ অন্যান্য আধিকারিকবৃন্দ। এই উপলক্ষে সেদিনের মিছিলে পা মেলাবেন অসংখ্য মানুষ। সমাজের নানা স্তরের জনপ্রিয় শিল্পী, বুদ্ধিজীবী, গায়ক, গায়িকা, নায়ক, নায়িকা, অভিনেতা, অভিনেত্রী, মন্ত্রী, বিধায়ক, খেলোয়াড়, সবাই অংশগ্রহণ করতে চলেছেন। সব মিলিয়ে সুসজ্জিত বর্ণময় এই মিছিল কিশোরকুমারের প্রতি শ্রদ্ধার্ঘ্য কিশোর অনুরাগীদের।