চর্মশিল্পে ৫ বছরে ৫ হাজার কোটির লগ্নি

কলকাতা জেলা

সমীর দাস, কলকাতা : চর্মশিল্পে রাজ্যে আগামী ৫ বছরে ৫ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে বলে আশা করছেন অর্থ ও শিল্প–বাণিজ্য মন্ত্রী অমিত মিত্র।

বিশ্ববঙ্গ কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানের উদ্বোধন করতে গিয়ে তিনি বলেন, বানতলায় কলকাতা লেদার কমপ্লেক্স ঢেলে সাজানো হচ্ছে। ৩৫০ কোটি টাকা খরচ হবে। এই কমপ্লেক্সে ইউনিট খুলতে চেয়ে আবেদন জানিয়েছে ৩০০টি সংস্থা। কানপুর এবং চেন্নাই থেকে বেশ কয়েকটি বড় চর্মশিল্প সংস্থা আগ্রহ প্রকাশ করেছে এখানে বিনিয়োগের। বানতলা চর্মনগরীর বর্জ্য পরিশোধন ব্যবস্থাপনা আরও আধুনিক করে গড়ে তোলা হচ্ছে।

তিনি বলেন, এর মধ্যে এ রাজ্য থেকে ১০০ কোটি ডলার অর্থমূল্যের চামড়া রপ্তানি হয়েছে। আগামী ৫ বছরে এই পরিমাণ ৩ গুণ বাড়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এই মুহূর্তে বানতলা শিল্পনগরীতে বার্ষিক ২০০ কোটি ডলার অর্থমূল্যের ব্যবসা হয়। ৫ বছরে তা বাড়িয়ে ৬০০ কোটি ডলারে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। এই মুহূর্তে কর্মসংস্থান হয় ৫ লক্ষ মানুষের। আরও ২ লক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরী করা হবে।

সমীর দাস কলকাতা : চর্মশিল্পে রাজ্যে আগামী ৫ বছরে ৫ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে বলে আশা করছেন অর্থ ও শিল্প–বাণিজ্য মন্ত্রী অমিত মিত্র।

প্রসঙ্গত, ২৬ তারিখ থেকে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে শুরু হয়েছে ২৩তম ভারত আন্তর্জাতিক চর্মমেলা এবং দ্বিতীয় টেক্স–স্টাইলস। উদ্যোক্তা ইন্ডিয়া ট্রেড প্রোমোশন অর্গানাইজেশন (আইটিপিও)। অংশ নিয়েছে ১৪টি দেশ।